বিনা প্রতিদ্বন্দ্বিতায় (বিসিবি) ‎পরিচালক আসিফ আকবর

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):‎বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ অক্টোবর। তার আগে আজ বুধবার (১ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে মোট ১৬ জন পরিচালক প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাদের মধ্যে সবচেয়ে বড় চমক ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

‎চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর হেলাল উদ্দিন নাম প্রত্যাহার করায় সেখানে কেবল একজন প্রার্থী রয়েছেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

‎এদিকে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে শুধু তামিমই নয়, আরও একাধিক প্রার্থী নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। ক্যাটাগরি-২ থেকে তামিম ইকবালের পাশাপাশি সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, বোরহানুল পাপ্পু, মাসুদুজ্জামান, আসিফ রব্বানী, মির্জা ইয়াসির আব্বাস ও সাব্বির আহমেদ রুবেল তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
‎ক্যাটাগরি-১ থেকে মির হেলাল এবং ক্যাটাগরি-৩ থেকে সিরাজ উদ্দিন আলমগীর প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

‎প্রার্থিতা প্রত্যাহারকারীদের পূর্ণ তালিকা:‎তামিম ইকবাল (ওল্ড ডিওএইচএস),
‎রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা ক্রীড়াচক্র),‎মাসুদুজ্জামান (মোহামেডান),‎সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স),
‎মির হেলাল (চট্টগ্রাম জেলা),
‎সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি),
‎ইসরাফিল খশরু (এক্সিউম ক্রিকেটার্স),
‎সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ),
‎তৌহিদ তারেক (পাবনা),
‎অসিফ রাব্বানী (শাইনপুকুর),
‎সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (ক্যাটাগরি-৩),
‎ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং),
‎ফাহিম সিনহা (সুর্যতরিণ),
‎সাইফুল ইসলাম সপু (গুপিবাগ ফ্রেন্ডস),
‎ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)।

‎প্রার্থিতা প্রত্যাহারের ফলে অনেক জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়ার পথ সুগম হয়েছে। এখন নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা অনুযায়ী আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।

মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *