আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই – আইন উপদেষ্টা

ভেতরের খবর নিউজ ডেস্ক: আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ বুধবার বরিশালে শ্রীশ্রী শংকর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতেও এই নিষেধাজ্ঞা উঠবে না।

এ সময় তিনি আরও জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের আর থাকার ইচ্ছা নেই। পাশাপাশি তিনি উল্লেখ করেন, আইন মন্ত্রণালয়ে ইতিমধ্যে ৯ থেকে ১০টি সংস্কার হয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে আসিফ নজরুল বলেন, সারা দেশে আনন্দঘন পরিবেশে পূজা হচ্ছে এবং প্রত্যেক ধর্মাবলম্বীর সমান অধিকার রয়েছে।

@ইয়াসমিন রিমা,ভেতরের খবর

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *