আজ থেকে ২২ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় মাছ ইলিশের প্রজনন রক্ষায় আজ শনিবার (৪ অক্টোবর) মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে নদ–নদীতে ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগে শুক্রবার বরিশালের মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ ধরার ট্রলারে ৫০০ থেকে ৬০০ কেজি ইলিশ উঠলেও জেলে ও ব্যবসায়ীরা জানান, এবার কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ জালে ধরা পড়েনি। আহরণ কম হওয়ায় দাম ছিল চড়া, ফলে বেশির ভাগ মানুষের পাতেই ওঠেনি জাতীয় মাছ।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, “জেলে, ব্যবসায়ী ও ট্রলারমালিকেরা লোকসানে আছেন। তার ওপরে এ বছর নিষেধাজ্ঞা আট দিন আগে শুরু হওয়ায় লোকসান আরও বাড়বে।”

মৎস্য বিভাগ জানায়, প্রতিবছর আশ্বিন মাসের অমাবস্যা ও পূর্ণিমার মধ্যবর্তী সময় মা ইলিশ ডিম ছাড়তে নদীতে আসে। এ সময়ে ইলিশ ধরা হলে ভবিষ্যৎ উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। তাই বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনায় এবারও টানা ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর জুলাই-আগস্টে আহরিত ইলিশের পরিমাণ ছিল ২৯ হাজার ৫১৯ টন, যা গত বছরের তুলনায় ১০ হাজার টনেরও বেশি কম।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *