সিলেট বিভাগের ১৯ আসনে জামায়াতের জোর প্রচারণা, কয়েকটি আসনে শক্ত অবস্থান

ভেতরের খবর নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট বিভাগের চার জেলার ১৯টি আসনে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন জামায়াতে ইসলামী প্রার্থীরা। তৃণমূলের কর্মীরা ব্যাপকভাবে মাঠে নেমেছেন এবং বিশেষ করে যেসব আসনে জয়ের সম্ভাবনা বেশি, সেসব আসনে জোর দেওয়া হচ্ছে।

জামায়াত গত ফেব্রুয়ারিতে প্রার্থীদের নাম ঘোষণা করে মাঠে নামে। স্থানীয় সূত্র জানায়, সিলেট-৩ এ লোকমান আহমদ, সিলেট-৪ এ জয়নাল আবেদীন, সিলেট-৬ এ মুহাম্মদ সেলিম উদ্দিন, সুনামগঞ্জ-২ এ আইনজীবী শিশির মনির, মৌলভীবাজার-১ এ আমিনুল ইসলাম এবং হবিগঞ্জ-১ এ মো. শাহজাহান আলী শক্ত অবস্থানে আছেন। এ ছাড়া কয়েকটি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠছে।

জামায়াত নেতারা বলছেন, সিলেট বিভাগে তাঁদের সংগঠনগত শক্তি বেশি হওয়ায় ১৯ আসনকে টার্গেট করা হয়েছে। প্রার্থীরা নিয়মিত এলাকায় সভা-সমাবেশ করছেন এবং দুর্গাপূজার সময়ে মণ্ডপ পরিদর্শন করে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।

সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও সিলেট-৪ আসনের প্রার্থী জয়নাল আবেদীন বলেন, “বেশির ভাগ আসনে আমাদের প্রার্থীরা জয় পাবেন বলেই মনে করি।” অন্যদিকে হবিগঞ্জ-১ আসনের প্রার্থী শাহজাহান আলী বলেন, “মানুষ আমাকে ধর্ম-বর্ণ নির্বিশেষে গ্রহণ করছে।”

স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, অন্তত ছয়টি আসনে জামায়াতের প্রার্থীরা জয়ের সম্ভাবনা তৈরি করতে পেরেছেন।

@ইয়াসমিন রিমা,ভেতরে খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *