ভেতরের খবর নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরের শিমুলতলীতে বকেয়া বেতনের দাবিতে আবারও বিক্ষোভ করেছেন গার্ডেনিয়া ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকেরা। শনিবার সকাল ৮টা থেকে বিক্ষোভ শুরু হলেও শিল্প পুলিশের হস্তক্ষেপে সকাল ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শ্রমিকদের অভিযোগ, নির্ধারিত তারিখে বারবার বেতন না দিয়ে কর্তৃপক্ষ মিথ্যা আশ্বাস দিচ্ছে। সর্বশেষ নতুন নোটিশে জানানো হয়, ৭ অক্টোবর বেতন পরিশোধ করে ৮ অক্টোবর থেকে কারখানা চালু হবে। শিল্প পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবারের মধ্যে সব বকেয়া পরিশোধ করা হবে। শ্রমিকেরা আশ্বাসের ভিত্তিতে আপাতত বিক্ষোভ স্থগিত করেছেন।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


