নাটোরে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভেতরের খবর নিউজ ডেস্ক: নাটোর শহরের লালবাজার মহল্লায় নিজ বাসার সিঁড়িঘর থেকে ভাস্কর বাগচী (৪৮) নামের এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। তিনি কর আইন উপদেষ্টা, জেলা হিন্দু মহাজোটের সভাপতি ও নাটোরের সাংস্কৃতিক সংগঠন ‘ঈঙ্গিত থিয়েটার’-এর অভিনেতা ছিলেন।
পরিবারের সদস্যরা রাতে বাসায় ফিরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি তদন্ত করা হচ্ছে। আজ রোববার ময়নাতদন্ত শেষে তাঁর দাহ সম্পন্ন হবে।
মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি আজ আদালতের কার্যক্রম স্থগিত রেখে শোকসভা আয়োজন করেছে।

@ইয়াসমিন রিমা,ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *