জুলাই সনদ বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্তের পথে রাজনৈতিক দলগুলো: সালাহউদ্দিন আহমদ

ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে অগ্রসর হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চতুর্থ দিনের আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, “বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আমরা এখন চূড়ান্ত ধাপে আছি। মোটাদাগে মনে হচ্ছে, রাজনৈতিক দলগুলো একটি ঐকমত্যে পৌঁছাতে পেরেছে।”

গণভোটের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, “জনগণের কাছে যদি জুলাই সনদের বিষয়ে সম্মতি নেওয়া যায়, তবে সেটাই হবে জনগণের পক্ষ থেকে একটি চূড়ান্ত অভিমত।”

তিনি আরও জানান, গণভোটের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই, কারণ হাইকোর্টের রায়ে রেফারেন্ডাম সংক্রান্ত অনুচ্ছেদ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এক্ষেত্রে একটি অর্ডিন্যান্সের মাধ্যমে নির্বাচন কমিশনকে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট আয়োজনের এখতিয়ার দেওয়া যেতে পারে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “গণভোটের মাধ্যমে যে জনরায় আসবে, সেটাই সার্বভৌম ক্ষমতার প্রতিফলন হবে সব সংসদ সদস্য সেই রায় মানতে বাধ্য থাকবেন।”

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *