গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত শতাধিক

গাজা উপত্যকায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলা বন্ধের আহ্বান উপেক্ষা করে গত দুই দিনে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

সরকারি গণমাধ্যমের তথ্যমতে, শনিবার ও রবিবার অন্তত ৯৪ জন এবং সোমবার সকালে আরও সাতজন নিহত হন। মোট ১৩১টি বিমান ও গোলাবর্ষণ হামলা চালানো হয় আবাসিক এলাকা, শরণার্থী শিবির ও ত্রাণকেন্দ্রে।

গাজা সিটির এক স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের ওপর হামলায়ও বহুজন হতাহত হয়েছেন। গাজা সরকারের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ৬৭,১৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ২০ হাজারেরও বেশি শিশু। নিখোঁজ রয়েছেন ৯,৫০০ জন।

 

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক,

    ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে…

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *