পাকিস্তানে সামরিক কনভয়ে ভয়াবহ হামলা, নিহত ১১ সেনা

ভেতরের খবর নিউজ ডেস্ক: আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুররম জেলায় একটি সামরিক কনভয়ে ভয়াবহ হামলায় অন্তত ১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জন আধাসামরিক বাহিনীর সদস্য এবং দুইজন কর্মকর্তা রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, কনভয়টি চলার সময় সড়কের পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই বহু সংখ্যক সশস্ত্র জঙ্গি সামরিক যানবহরের ওপর একযোগে গুলিবর্ষণ শুরু করে।

এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। রয়টার্সকে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, তাদের যোদ্ধারাই ওই সামরিক কনভয়কে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ঘটনার পর পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর), তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ইসলামাবাদ দাবি করেছে, জঙ্গিরা আফগানিস্তানের ভেতরে প্রশিক্ষণ নেয় এবং সেখান থেকেই পাকিস্তানে হামলার পরিকল্পনা করে। তবে আফগান সরকার বারবার এই অভিযোগ অস্বীকার করে আসছে।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক,

    ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে…

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *