ভেতরের খবর নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। আখাউড়া থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা দিয়েছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


