জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রকাশ, গণভোট ও সংবিধান সংস্কারের রূপরেখা ঘোষণা

ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশে চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রকাশিত হলো ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হাতে এ সুপারিশপত্র হস্তান্তর করেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।

এ সময় কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত আদেশে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতার প্রকাশ ঘটে। ওই অভ্যুত্থানের ফলেই ৫ আগস্ট তৎকালীন কর্তৃত্ববাদী সরকারের পতন হয় এবং ৮ আগস্ট গঠিত হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।

এরপর গণতন্ত্র, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের উদ্যোগ নেয় সরকার।

জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনাই এই আদেশের লক্ষ্য।

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে ৩০টি রাজনৈতিক দল ও জোটের আলোচনার ভিত্তিতে প্রণীত “জুলাই জাতীয় সনদ ২০২৫”–ই এই সংস্কারের মূল ভিত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের আগে জনগণের অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।আদেশে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *