প্রথম স্থান অর্জন করলেন ছাত্রদল নেতা সাব্বির

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী এবং মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হাসান স্নাতক (অনার্স) পর্যায়ে অর্জন করেছেন অসাধারণ কৃতিত্ব। তিনি সিজিপিএ ৩.৮৩ পেয়ে বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির হাসান স্নাতকের প্রথম সেমিস্টারে জিপিএ ৩.৮৩, চতুর্থ সেমিস্টারে জিপিএ ৪.০০ এবং সপ্তম সেমিস্টারে জিপিএ ৩.৮৮ অর্জন করেন। চূড়ান্ত ফলাফলে তিনি সিজিপিএ ৩.৮৩ নিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার গৌরব অর্জন করেন।

শিক্ষার পাশাপাশি সংগঠনিক কর্মকাণ্ডেও সমানভাবে সক্রিয় এই মেধাবী শিক্ষার্থী। সম্প্রতি মাস্টারদা সূর্যসেন হল সংসদের নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে সংস্কৃতি সম্পাদক পদে জয়লাভ করেছেন তিনি।

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাব্বির হাসান বলেন,
“আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। শিক্ষা ও মানবসেবার পথে নিজেকে আরও এগিয়ে নিতে চাই। দেশের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য, ইনশাআল্লাহ।”

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

 

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *