ভেতরের খবর নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাসার তৃতীয় তলার সিঁড়ি ঘর থেকে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের (৫৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে তাঁর মরদেহ পাওয়া যায়। বুক ও পেটে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশের ধারণা, সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে। ঘটনায় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত অব্যাহত রয়েছে। মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর