‘গরুর গোশত খাবো’ বলায় সপরিবারে নৃশংস হামলার শিকার মুসলিম নাবালিকা

ভেতরের খবর নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে ‘গরুর গোশত খাবো’ বলায় এক মুসলিম নাবালিকা ও তার পরিবারের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল ও হিন্দু রক্ষা দলের সদস্যরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও থেকেই এই সহিংসতার সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে হিন্দুত্ববাদী নেতা দক্ষ চৌধুরীর নেতৃত্বে প্রকাশ সিং, আন্নু, আক্কু, অমিত ও অভিষেকসহ কয়েকজন তুলসি নিকেতন এলাকায় ওই মেয়েটির বাড়িতে গিয়ে হামলা চালায়। তারা ইসলামবিরোধী স্লোগান দিতে থাকে এবং অশ্লীল গালিগালাজ করে পরিবারের সদস্যদের ভয় দেখায়। হামলাকারীরা জোর করে ঘরে প্রবেশেরও চেষ্টা করে।

মূল হামলাকারী দক্ষ চৌধুরী দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় মুসলিমবিরোধী প্রচারণা চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে কানহাইয়া কুমারকে চড় মারা, রোহিঙ্গা শরণার্থীদের মারধর ও মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে। একাধিক মামলা থাকলেও তিনি অবাধে সক্রিয় রয়েছেন।

ঘটনার পর গাজিয়াবাদ পুলিশের টিলা মোড় থানায় আন্নু চৌধুরী, আক্কু পণ্ডিত, অমিত ঠাকুর ও অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শালিমার গার্ডেনের এসিপি অতুল কুমার সিং জানান, আন্নু ও অমিতকে গ্রেপ্তার করা হয়েছে, তবে মূল অভিযুক্ত দক্ষ এখনও পলাতক। তিনি সোশ্যাল মিডিয়ায় বারবার উস্কানিমূলক ভিডিও পোস্ট করে বলছেন, তার কোনো অনুশোচনা নেই এবং “সনাতন ধর্মের জন্য লড়াই” চালিয়ে যাবেন।

ঘটনার পর হিন্দু রক্ষা দলের প্রধান পিঙ্কি চৌধুরীও ঘৃণামূলক প্রচারে যোগ দেন। তিনি মেয়েটিকে গ্রেপ্তারের আহ্বান জানান এবং এমনকি তার বাড়িতে বুলডোজার চালানোরও পরামর্শ দেন। এক ভিডিওতে তিনি বলেন, “আমরা পূর্ণ শক্তি দিয়ে সনাতন ধর্মের জন্য লড়ছি, যা হওয়ার হবে।”

এরপর দক্ষ চৌধুরী নিজেই আরেকটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায়— পুলিশের উপস্থিতিতেই মেয়েটিকে মারধর ও প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। ভিডিওতে তিনি হুমকি দিয়ে বলেন, “হিন্দুত্বের বিরুদ্ধে কথা বললে, এটাই তোমার পরিণতি হবে।”

একজন পরিদর্শক মাকতুব মিডিয়াকে জানান, ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে উভয় পক্ষের বিরুদ্ধে মামলা করেছে। মেয়েটির বিরুদ্ধেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মামলা হয়েছে।
তিনি বলেন, “মেয়েটি একজন সংখ্যালঘু নাবালিকা, তাকে কাউন্সেলিংয়ের জন্য পাঠানো হবে।”

  • Related Posts

    জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক,

    ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে…

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *