বিএনপির কেন্দ্রীয় সামাজিক যোগাযোগ কার্যক্রমে যুক্ত : ড. মাহ্দী আমিন

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী): বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি সামাজিক যোগাযোগ মাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ সুসংহত করার লক্ষ্যে একটি সমন্বয় কার্যক্রম চালু করেছে। এ উপলক্ষে দলের জাতীয় স্থায়ী কমিটির অনুমোদনে গঠিত হয়েছে নতুন ‘সামাজিক যোগাযোগ কার্যক্রম টিম’।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান,জনাব তারেক রহমানের  উপদেষ্টা, ড. মাহ্দী আমিন এই টিমের সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক, যিনি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

দলের সংস্কার প্রস্তাবনা, যেমন ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব, নিয়ে কাজ করেছেন। এর পাশাপাশি, তিনি একজন শিল্পপতি হিসেবেও পরিচিত, যিনি বাংলাদেশের কমফোর্ট গ্রুপ-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর।

দলীয় দায়িত্ব পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে ড. মাহ্দী আমিন ফেসবুকে লেখেন—

“আলহামদুলিল্লাহ। বিএনপির শীর্ষ নেতৃত্ব ও স্থায়ী কমিটির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
সকলের কাছে দোআ কামনা করছি। আপনাদের অশেষ আন্তরিকতায় আমি সবসময় সিক্ত।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের এই নতুন কার্যক্রমের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

দলের পক্ষ থেকে জানানো হয়,  বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে PhD এবং MPhil সম্পন্ন করেছেন।বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠান যেমন ওয়ার্ল্ড ব্যাংক, আর্নেস্ট অ্যান্ড ইয়াং, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি, এবং ইন্টারন্যাশনাল ট্রেড কাউন্সিলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। বিবিসি সহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যমে তাঁকে নিয়ে প্রতিবেদন করেছে। বিদেশের উন্নত জীবনযাপন ছেড়ে দেশে ফিরে এসেছেন এবং তৃণমূলের রাজনীতি করছেন। এই মুহুর্তে মানুষ যখন নতুন করে এক বাংলাদেশের স্বপ্ন দেখছে তখন তো মাহ্দী আমিনের মতো মেধাবী তরুণ নেতৃত্বই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ড. মাহ্দী আমিনের এই দায়িত্বপ্রাপ্তি বিএনপির সামাজিক যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করবে,দলের ডিজিটাল উপস্থিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ড. মাহ্দী আমিন ভাইদের হাত ধরেই প্রতিষ্ঠিত হবে স্বাধীন, সার্বভৌম এবং সাম্যের বাংলাদেশ।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *