ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি রবিবার ২১তম দিনে পৌঁছেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার শিক্ষক জাতীয় প্রেসক্লাবের সামনে সমবেত হয়েছেন। আন্দোলনরত শিক্ষকরা জানান, প্রাথমিক সমমানের ইবতেদায়ি শিক্ষাকে পেছনে ফেলার চেষ্টা চলছে। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দাবিসমূহ মেনে নিয়ে তাদের ঘরে ফেরার সুযোগ দেওয়ার। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করবেন।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর