“সাভারের বাকুর্তা ইউনিয়নে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, অবৈধ ইটভাটা বন্ধ. “

ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা জেলার সাভার থানার বাকুর্তা ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে বেশ কয়েকটি অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়া হয় এবং কিছু স্থাপনা ভেঙে ফেলা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, লাইসেন্সবিহীনভাবে পরিচালিত এবং পরিবেশের ক্ষতি করে চলা ইটভাটাগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। প্রশাসনের নির্দেশে আজ সাভার থানার একটি বিশেষ টিম এলাকায় অভিযান চালিয়ে এসব ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়।

অভিযান চলাকালে কিছু ইটভাটার চিমনি ও ভাটার অংশ ভেঙে দেওয়া হয়, যাতে পুনরায় কার্যক্রম শুরু করা না যায়। পুলিশ জানায়, ভবিষ্যতে এ ধরনের অবৈধ ইটভাটা পুনরায় চালু করা হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, এসব ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও ধুলাবালির কারণে আশপাশের পরিবেশ ও ফসলের মারাত্মক ক্ষতি হচ্ছিল। প্রশাসনের এই পদক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। জনগণ পরিবেশ রক্ষার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

স্পেশাল ক্রসপন্ডেন্ট, মোহাম্মদআলি।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *