ভেতরের খবর নিউজ ডেস্ক: শিবগঞ্জ উপজেলার পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে ফিতা ও কেক কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজার আলী। উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. শাহিন আক্তার, সমাজসেবা অফিসার মো. নুরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।
মেলায় নারী উদ্যোক্তারা শিশু ও নারীদের জন্য হাতের তৈরি পোশাক, শীতের পিঠা, খাবার ও প্রসাধনীসহ নানা পণ্যের ৫০টি স্টল বসিয়েছেন। হাতে তৈরি এসব পণ্য কিনতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর