ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১
(লালপুর-বাগাতিপাড়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল সোমবার বিকেলে ব্যাপক গণসংযোগ করেন।
তিনি উপজেলার ৬নং দুয়ারিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে।”
গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন অর রশীদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, যুবদল সভাপতি শাহিনুর রহমান, স্বেচ্ছাসেবক দল সভাপতি আলিমুদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গণসংযোগকালে এলাকাবাসী পুতুলের প্রতি উৎসাহ ও সমর্থন জানান, এবং আগামীর নির্বাচনে ধানের শীষের বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।
মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।