ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর গুলশান-২, বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলঐঠটনে দলের পক্ষ থেকে এ অবস্থান জানানো হয়। এতে বলা হয়, গত ১০ নভেম্বর রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং লিখিত প্রস্তাব গৃহীত হয়।
বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক দলসমূহের সঙ্গে জাতীয় ঐক্য কমিশনের দীর্ঘ প্রায় এক বছরের আলোচনা শেষে গৃহীত জুলাই জাতীয় সনদ বিগত ১৭ অক্টোবর প্রকাশিত হয়েছে, যা দেশের সংবিধান ও আইন অনুযায়ী বাস্তবায়নের সকল অঙ্গীকার বহন করে।
স্থায়ী কমিটির সদস্যরা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীণ সরকারের কিছু উপদেষ্টা সম্প্রতি জুলাই সনদের বাইরের বিষয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণার প্রস্তাব দিচ্ছেন, যা সনদের মূল চেতনার পরিপন্থী। তারা বলেন, জুলাই সনদের বাইরের কোনো সরকারি সিদ্ধান্ত বা ঘোষণা কোনো দলকে মানতে বাধ্য করবে না।
বিবৃতিতে আরও বলা হয়, জুলাই জাতীয় সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সেটি বাধ্যতামূলক বা আইনগতভাবে কার্যকর হবে না। বরং সরকারেরই দায়িত্ব থাকবে, সনদের আলোকে সব কার্যক্রম সম্পন্ন করা।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সরকারের প্রতি আহ্বান জানায়, জুলাই সনদ বাস্তবায়নে যেন সব পক্ষের মতামত, রাজনৈতিক ঐকমত্য ও জাতীয় ঐক্যের চেতনা যথাযথভাবে প্রতিফলিত হয়।
সংবাদ সম্মেলনের শেষ অংশে বিএনপি বলেছে, জুলাই সনদের বাইরে কোনো একতরফা বা অঘোষিত সিদ্ধান্ত জাতির জন্য বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এ বিষয়ে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
মো:উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।