৭ অক্টোবর হামলা প্রতিরোধে ব্যর্থতা—তিন জেনারেলকে বরখাস্ত করল ইসরায়েল

ভেতরের খবর নিউজ ডেস্ক: ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের আকস্মিক হামলা প্রতিরোধে সুস্পষ্ট ব্যর্থতার দায়ে ইসরায়েল তিন শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছে। পাশাপাশি নৌবাহিনী–বিমানবাহিনীর প্রধানসহ আরও চারজন সিনিয়র অফিসারের বিরুদ্ধে শৃঙ্খলাগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এই সিদ্ধান্ত আসে ঘটনার দুই বছর পর, যখন ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির সামগ্রিক ব্যর্থতার কারণ অনুসন্ধানে ‘সিস্টেম্যাটিক তদন্ত’ চালুর ঘোষণা দেন। তদন্তে উঠে আসা একাধিক ত্রুটি ও তথ্য মূল্যায়নে ঘাটতিকে কেন্দ্র করে শীর্ষ পর্যায়ে জবাবদিহির চাপ বাড়ে।

বরখাস্ত হওয়া জেনারেলদের মধ্যে একজন ওই সময়ের সেনা গোয়েন্দা প্রধান ছিলেন। হামাসের বৃহৎ আকারের সীমান্তভেদী হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার জন্য তাদের সরাসরি দায়ী করা হয়েছে।

এদিকে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানসহ আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ জেনারেলের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ বা দায়িত্বে অবহেলার অভিযোগে আলাদা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর এমন পদক্ষেপ দেশটির নিরাপত্তা কাঠামোর ভেতরকার দুর্বলতা ও গোয়েন্দা ব্যবস্থার ত্রুটি আরও প্রকাশ্যে এনেছে। পাশাপাশি সামরিক নেতৃত্বের জবাবদিহি, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং নিরাপত্তা ব্যবস্থার মৌলিক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে দেশটির নাগরিক সমাজ ও পর্যবেক্ষক মহল।

  • Related Posts

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন। ঢাকার রুশ দূতাবাস জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *