নির্বাচনে কালোটাকার প্রভাব দূর করতে গভীর সংস্কারের আহ্বান বদিউল আলম মজুমদারের

ভেতরের খবর নিউজ ডেস্ক: নির্বাচনে কালোটাকার প্রভাব ও রাজনৈতিক অঙ্গনের অস্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তাঁর মতে, বাংলাদেশের নির্বাচন এখন “ব্যবসায়” পরিণত হয়েছে, যেখানে টাকা দিয়ে গণতন্ত্রকে প্রভাবিত করা যায় এ প্রবণতা ঠেকাতে কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি।

শনিবার রাজধানীর একটি হোটেলে ‘অভ্যুত্থানের অর্থনৈতিক আকাঙ্ক্ষা’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার শুরু হয় সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিয়ে। কিন্তু বর্তমানে নির্বাচনী অঙ্গন অস্বচ্ছ হয়ে পড়ায় তা গণতন্ত্রের পথে বড় বাধা। তিনি বলেন, “টাকা দিয়ে কেনা যায়, এমন একটা গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি। কালোটাকার এই প্রভাবকে দূর করতে হবে।”

বদিউল আলম মজুমদার জানান, নির্বাচনব্যবস্থা পরিচ্ছন্ন করতে হলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন দূর করা প্রয়োজন। একই সঙ্গে প্রার্থীদের ব্যয়ের হিসাব যথাযথভাবে যাচাই-বাছাই করতে পারলে টাকার খেলা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা যাবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি সত্যিকারের স্বাধীনভাবে ও দলনিরপেক্ষভাবে কাজ করে, তবে সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হবে। এ জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার, পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনও জরুরি। নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

সংবিধানে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বদিউল আলম মজুমদার বলেন, একই ব্যক্তি দল, সরকার ও সংসদের প্রধান হওয়ায় ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি থেকেই যায়। তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা দেশ ছাড়লেও স্বৈরতান্ত্রিক কাঠামো এখনো রয়ে গেছে; এটি পরিবর্তন না হলে ভবিষ্যতেও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকবে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *