খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ডা. জাহিদের

ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনে তিনি জানান, খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া সেবা গ্রহণ করতে পারছেন এবং বিদেশে নেওয়ার প্রয়োজন আছে কি না তা মেডিকেল বোর্ডের পরামর্শেই সিদ্ধান্ত হবে। তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকেও চিকিৎসায় সার্বক্ষণিক সহযোগিতা করা হচ্ছে। গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ডা. জাহিদ দেশবাসীর দোয়া কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে দোয়ার বরকতেই বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    অডিও বিতর্কে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত…

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *