ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৫-এ সেরা দশে বাংলাদেশের ৩ দল

ভেতরের খবর নিউজ ডেস্ক: সিঙ্গাপুরের আয়োজিত বিশ্বের অন্যতম সম্মানজনক রোবটিকস প্রতিযোগিতা ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৫- এ সেরা দশে স্থান পেয়েছে বাংলাদেশের ৩ টি দল। দল তিনটির মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু নাফিস মোহাম্মদ নূর এর নেতৃত্বাধীন দল টিম লেজি গো ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে ষষ্ঠ স্থান অর্জন করেছে। আর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী আফিয়া হুমায়রার নেতৃত্বাধীন দল ‘সাইবার স্কোয়াড’ ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির জুনিয়র গ্রুপে ৯ম স্থান অর্জন করে রৌপ্য পদক এবং মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী ফাতিন আল হাবিব এর নেতৃত্বাধীন দল সোরাল্যাবস ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির সিনিয়র গ্রুপে ৯ম স্থান অর্জন করে রৌপ্য পদক লাভ করেছে।

গত ২৬ থেকে ২৮ নভেম্বর সিঙ্গাপুরের মেরিনা বের স্যান্ড এক্সপো-তে রোবটিকস ও প্রযুক্তির এই বৈশ্বিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে নয়টি দল এবারের আসরে অংশ নেয়। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় সেরা দশের বাইরে বাংলাদেশের আরো কয়কটি দল পদক লাভ করেছে। এরমধ্যে টিম ইনক্রেভো ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির সিনিয়র গ্রুপে সিলভার পদক, রোবোমিশন ক্যাটাগরির এলিমেন্টারি গ্রুপের টিম ডমিনাস ব্রোঞ্জ পদক, রোবোমিশন ক্যাটাগরির জুনিয়র গ্রুপের টিম নেক্সোরা ব্রোঞ্জ পদক এবং রোবোমিশন ক্যাটাগরির সিনিয়র গ্রুপের টিম এক্স-ফ্যানাটিক ব্রোঞ্জ পদক লাভ করেছে।
এছাড়া ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে ২৯তম হয়েছে বাংলাদেশের টিম ইকো ড্রিফট। রোবোস্পোর্টস ক্যাটাগরিতে ৫৬টি দলের মধ্যে বাংলাদেশের দল ফিউশনবোটিক্স গ্রুপ পর্বে ৪র্থ স্থান অর্জন করে।
টিম লেইজিগো দলের সদস্যরা হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু নাফিস মোহাম্মদ নূর, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী রাকিবুল ইসলাম এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী ইকবাল সামিন। ইকো ড্রিফট দলের সদস্যরা হলেন ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী নুরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সালেহ সাদিক এবং লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মাজেদুল ইসলাম।

সাইবার স্কোয়াড দলের সদস্যরা হলেন তায়েফ মাহমুদ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী আফিয়া হুমায়রা ও ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুলের শিক্ষার্থী হুমায়রা আফিয়া। টিম ইনক্রেভো দলের সদস্যরা হলেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের তিন শিক্ষার্থী নাফিস ইশতিয়াক, মো. আব্দুল্লাহ আল মিজান এবং মো. সাজ্জাদ আল ফুয়াদ। একই ক্যাটাগরির আরেক দল সোরাল্যাবসের সদস্যরা হলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুদীপ্ত মন্ডল, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী ফাতিন আল হাবিব এবং হলি ক্রস কলেজের শিক্ষার্থী ফাতেমা হারুন ।
ফিউশনবোটিক্স দলের দুই সদস্য বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের শিক্ষার্থী মেহতাজ উদ্দিন আহমেদ এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী মুয়াজ ইবনে বাশার ।
টিম এক্স-ফ্যানাটিক দলের সদস্যরা হলেন মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থী মাহির তাজওয়ার চৌধুরী, ঝিনাইদহ ক্যাডেট কলেজের শিক্ষার্থী আমিন আনোয়ার আইমান এবং রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী মুয়াম্মার দাইয়ান অরিত্র। নেক্সোরা দলের সদস্যরা হলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী আফিফা জাফরীন, ইশরাত জাহান এবং মরিয়ম হোসেন। একই ক্যাটাগরির আরেক দল ডমিনাসের সদস্যরা হলেন প্লেপেন স্কুলের শিক্ষার্থী রুওয়াইজা আমিরা সুলতান এবং লাইটহাউস ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী ইউসুফ আব্দুল্লাহ বিন আলম।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৫-এর বাংলাদেশ জাতীয় পর্ব। জাতীয় পর্যায়ে বিজয়ীদের নিয়ে প্রায় এক মাস আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে সাফল্য ও দক্ষতার ওপর ভিত্তি করে নির্বাচন করা হয় ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৫-এর বাংলাদেশ দল।#

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *