‘আমার মাথায় কোনো সমস্যা নেই’ — ডোনাল্ড ট্রাম্প

ভেতরের খবর নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর মস্তিষ্কে বা মানসিক সক্ষমতায় কোনো সমস্যা নেই। রোববার (৩০ নভেম্বর) এমআরআই পরীক্ষার ফলাফল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাস্যরসের ছলে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “এমআরআইয়ের ফল পারফেক্ট এসেছে। তবে এটা মস্তিষ্কের এমআরআই ছিল না। আমি শুধু একটি বুদ্ধিমত্তা পরীক্ষা দিয়েছি এবং তাতে খুব ভালো নম্বর পেয়েছি, যা আপনাদের পক্ষে অর্জন করা সম্ভব নয়।”

 

মার্কিন প্রেসিডেন্টের মানসিক স্বাস্থ্যের বিষয়ে বহু দিন ধরে বিতর্ক চলমান। তাঁর প্রথম মেয়াদে সাংবাদিক মাইকেল উলফের লেখা আলোচিত বই ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ প্রকাশের পর বিতর্ক আরও তীব্র হয়। বইটিতে দাবি করা হয়—ট্রাম্পের গুরুতর মানসিক সমস্যা রয়েছে এবং তিনি অনেক সময় ১০ মিনিটে একই কথা তিনবার পর্যন্ত পুনরাবৃত্তি করেন।

তখন হোয়াইট হাউসের চিকিৎসক রনি জ্যাকসন জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সামগ্রিক শারীরিক স্বাস্থ্য “অত্যন্ত চমৎকার”। তবে সেই পরীক্ষায় মানসিক মূল্যায়ন রাখা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

পরবর্তীতে কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. জ্যাকসনকে একটি চিঠি পাঠিয়ে ট্রাম্পের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার আহ্বান জানান। তাঁদের মতে, ৬৬ বছর বা তার বেশি বয়সী রোগীর শারীরিক পরীক্ষার সময় মানসিক মূল্যায়ন করা অত্যন্ত জরুরী।

  • Related Posts

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন। ঢাকার রুশ দূতাবাস জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *