ভেতরের খবর নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক মুসলিম যুবককে ওড়িশার গঞ্জাম জেলার একটি গ্রামে আটক করে বেধড়ক মারধর করা হয়েছে। পরে তাকে জোর করে ‘জয় শ্রীরাম’ এবং ‘ভারতমাতা কি জয়’ বলানো হয়েছে এমন অভিযোগ উঠেছে। ঘটনাটির কিছু ভিডিও ফুটেজ বিবিসি নিউজ বাংলার হাতে এসেছে।
মারধরের শিকার যুবকের নাম রাহুল ইসলাম। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা এলাকায়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন স্থানীয় ব্যক্তি রাহুলকে বারবার লাথি-ঘুষি মারছে এবং ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করছে।
অভিযোগে বলা হয়েছে, স্থানীয় কয়েকজন প্রথমে রাহুল ইসলামের পরিচয়পত্র যাচাই করে। পরিচয়পত্র দেখানোর পরও তারা তা ‘ভুয়া’ বলে দাবি করে এবং রাহুলকে ‘বাংলাদেশি’ এবং ‘রোহিঙ্গা’ আখ্যা দিয়ে অপমান করে। এরপরই তাকে শারীরিকভাবে নির্যাতন শুরু হয়।
নির্যাতনের সময় হামলাকারীরা রাহুলকে জোর করে বলাতে থাকে ‘জয় শ্রীরাম’ যা হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রচলিত স্লোগান‘ভারতমাতা কি জয়’—যা কিছু সংগঠন ভারত রাষ্ট্রের প্রতি আনুগত্যের পরীক্ষা হিসেবে ব্যবহার করে
মানবাধিকারকর্মীদের অভিযোগ, মুসলিমদের দেশভক্তি নিয়ে সন্দেহ তৈরি করতে এসব স্লোগান বলানোর প্রবণতা বেড়েছে।