মোহাম্মদপুরে বাসা থেকে মা–মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে মা–মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন লায়লা আফরোজ (৪৮) ও তাঁর মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ (১৫)। নাফিসা স্থানীয় প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। তাঁর বাবা আজিজুল ইসলাম পলাশ ঢাকার একটি স্কুলে শিক্ষকতা করেন।

পারিবারিক সূত্র জানায়, সকালে স্কুলে যাওয়ার পর সাড়ে ১১টার দিকে বাসায় ফিরে বাইরে থেকে দরজা খুলে ভেতরে ঢুকেই রক্তাক্ত দৃশ্য দেখেন আজিজুল ইসলাম। প্রথমেই তিনি মেয়ের মরদেহ দেখতে পান, এরপর রান্নাঘরে পাওয়া যায় স্ত্রীর রক্তাক্ত দেহ। সকালে গৃহকর্মী বাসায় আসার কথা থাকলেও আজ তিনি এসেছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, লাশ উদ্ধার করে তদন্ত শুরু হয়েছে। মরদেহ দুটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *