নির্বাচনের প্রস্তুতি জোরদার, সুষ্ঠু ভোটে বডি ক্যামেরা ব্যবহার — স্বরাষ্ট্র উপদেষ্টা

ভেতরের খবর নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি পুরোদমে চলছে।
সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, উৎসবমুখর ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে।

তিনি জানান, সব বাহিনী প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে। প্রতিটি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা হবে এবং ভোটের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা থাকবে।

অপরাধ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের আগে খুন-অপরাধ পুরোপুরি বন্ধ হয়ে যাবে,এমন প্রত্যাশা অবাস্তব। কোনো ম্যাজিক দিয়ে অপরাধ বন্ধ করা যায় না।”

জাতীয় পার্টি প্রসঙ্গে তিনি বলেন, সব রাজনৈতিক দলই এখন মাঠে সক্রিয়, তবে কেউ কেউ ঘরে বসে রাজনীতি করতে চায় এবং তাদের পার্টি অফিস নিয়েও সমস্যা আছে।

এ ছাড়া রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *