কোনাবাড়ীতে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

ভেতরের খবর নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকার পিএন কম্পোজিট নামের একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে মঙ্গলবার সকাল ৮টার দিকে কারখানার প্রধান ফটকে জড়ো হয়ে শ্রমিকরা কারখানা চালু ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিক ও শিল্পপুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া এক শ্রমিককে ফিরেই কর্মকর্তাদের গালাগালের শিকার হতে হয়। এ ঘটনা ঘিরে সোমবার শ্রমিকদের আন্দোলন তীব্র হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে রাতেই কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। নোটিশে শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তার কথা উল্লেখ করে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়।

মঙ্গলবার কাজে এসে বন্ধ থাকার খবর জানার পর শ্রমিকরা আবারও বিক্ষোভে নামেন। খবর পেয়ে শিল্পপুলিশ ও কোনাবাড়ী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।

কোনাবাড়ী থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, “কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *