ভেতরের খবর নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার সকাল ১১টা ৪০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে তিনি চার নির্বাচন কমিশনার ও ইসি সিনিয়র সচিব আখতার আহমেদকে সঙ্গে নিয়ে রওনা হন। দুপুর ১২টা ৩০ মিনিটে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ নির্ধারিত রয়েছে।
রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয় এবং পরেই সিইসি ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেন। ইসি কর্মকর্তাদের মতে, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা। মঙ্গলবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি, আর এর আগে ৭ ডিসেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেন তারা।
@ইয়াসমিন রিমা