তানোরে ৩০ ফুট গভীর গর্তে পড়ে দুই বছরের শিশু, উদ্ধার তৎপরতা চলছে

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজশাহীর তানোরে প্রায় ৩০–৩৫ ফুট গভীর একটি পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে গেছে দুই বছরের শিশু সাজিদ। বুধবার বেলা একটার দিকে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির বাবা রাকিব।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গর্তের ভেতরে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ শুরু করেন। বিকেল চারটা পর্যন্ত তারা জানান, শিশুটি এখনও সাড়া দিচ্ছে। তানোর থানার ওসি মো. হাসান বাসির বলেন, গর্তের মুখের প্রস্থ ৩–৪ ফুট এবং গভীরতা প্রায় ৩০–৩৫ ফুট। শিশুটিকে জীবিত উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *