শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান বললেন মির্জা আব্বাস

ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন। বুধবার রাজধানীর কেআইবি মিলনায়তনে যুবদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচিতে তিনি এ আশা প্রকাশ করেন।
তিনি বলেন, নতুন চিন্তা ও আধুনিক ভাবনার মাধ্যমে তারেক রহমান দেশকে আরও এগিয়ে নেবেন। পাশাপাশি দেশের এই মুহূর্তে খালেদা জিয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন মির্জা আব্বাস। তার ভাষায়, খালেদা জিয়া ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে সবার অভিভাবক।
সংস্কারের নামে বিভ্রান্তি সৃষ্টিকারীদের সমালোচনা করে তিনি বলেন, তাদের কাছে সংস্কারের মানে শুধু ক্ষমতায় যাওয়া।
অনুষ্ঠানে রুহুল কবির রিজভীসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *