মিয়ানমার সীমান্তে তীব্র গোলাগুলি

ভেতরের খবর নিউজ ডেস্ক: শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা থেকে প্রায় পাঁচ ঘণ্টা মিয়ানমার সীমান্তের ওপারে টানা গোলাগুলি ও মর্টারশেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় মিয়ানমার থেকে ছোঁড়া গুলি কক্সবাজারের হোয়াইক্যং সীমান্ত এলাকার কয়েকটি গ্রামে ঢুকে বাড়ির টিনের চালা ভেদ করে ঘরের ভেতরে পড়ে। স্থানীয়দের ধারণা, ওপারের ঢেকুবনিয়া এলাকায় আরকান আর্মি ও আরসার মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষের সময় নাফ নদীতে ধোঁয়ার কুণ্ডলীও দেখা গেছে। পুলিশ জানায়, সীমান্ত পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিজিবি সীমান্তে নজরদারি ও টহল জোরদার করেছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *