কোটালীপাড়ায় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ভেতরের খবর নিউজ ডেস্ক (গোপালগঞ্জ প্রতিনিধি): গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলার শিল্পকলা মাঠ প্রাঙ্গণে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৯টায় উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, কোটালীপাড়া থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে পুষ্পস্তক অর্পণের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, মোদাচ্ছের হোসেন তালুকদার, নাসির উদ্দিন তালুকদার, আব্দুল মান্নান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিরাজ হোসেন, একাডেমিক সুপারভাইজার মো. জসীমউদ্দিন ও রোভার স্কাউট প্রভাষ হালদার।
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
# এফ এম মিরাজুল সৈকত , 14.12.2025
01811953261

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *