কোটালীপাড়ায় জামিয়া ফারুকিয়া আরাবিয়া মাদ্রাসা উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ

ভেতরের খবর নিউজ ডেস্ক ( গোপালগঞ্জ প্রতিনিধি ) : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের আরুয়াকান্দি গ্রামে নবপ্রতিষ্ঠিত জামিয়া ফারুকিয়া আরাবিয়া মাদ্রাসা (বালিকা শাখা)-এর শুভ উদ্বোধন ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা খলিলুর রহমান নূরী (মুহতামিম, জামিয়া মদিনাতুল উলুম, ঢাকা)। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি রায়হান আহমেদ ফারুকী (চেয়ারম্যান, সৃষ্টির কল্যাণে ফাউন্ডেশন)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটালীপাড়ার সনামধন্য আলেমগণ যারা হলেন  মাওলানা মাহমুদ হাসান শামীম, মাওলানা মোহাম্মাদ আল-আমিন হাবিবি, মাওলানা আইনুল হক মীর, ফজলুল হক খন্দকার, হাবিবুর রহমান তালুকদার, আব্দুল হালিম শিকদার ও শহিদুল মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

মাদ্রাসাটির মুতাওয়ান্নি (দাতা) হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ হেলাল উদ্দিন মোল্লা। বক্তারা বলেন, তার এই উদ্যোগ গ্রামীণ পর্যায়ে দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধন শেষে মানবিক সংগঠন “সৃষ্টির কল্যাণে ফাউন্ডেশন”-এর উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

“সৃষ্টির সেবায় স্রষ্টার সন্ধান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষ উপকৃত হন।

বক্তারা আরও বলেন, বালিকা শিক্ষার প্রসারে এ ধরনের মাদ্রাসা প্রতিষ্ঠা সময়োপযোগী। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই ইসলামের প্রকৃত শিক্ষা।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *