ভেতরের খবর নিউজ ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পর শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলেও বর্তমানে তা স্থিতিশীল হয়েছে। মঙ্গলবার ইনকিলাব মঞ্চ এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, প্রাথমিক পরীক্ষার পর অবস্থার অবনতি দেখা গেলেও এখন তিনি স্থিতিশীল রয়েছেন। তবে তাঁর আরও একটি অস্ত্রোপচার প্রয়োজন হলেও এখনো সে জন্য শারীরিক পরিস্থিতি উপযোগী হয়নি। উল্লেখ্য, গত শুক্রবার পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে মাথায় আহত হন শরিফ ওসমান হাদি। গুরুতর অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
@ইয়াসমিন রিমা