ভেতরের খবর নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলিবর্ষণে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার রাতে নরসিংদী সদর থানা এলাকার একটি বিলের পানির মধ্য থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১টি খেলনা পিস্তল ও ৪১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. ফয়সাল (২৫) নামে একজনকে আটক করা হয়েছে।
র্যাব জানায়, প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদের শ্যালক ওয়াহিদ আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এর আগে আগারগাঁও থেকে গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছিল। বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা সংকটজনক।
@ইয়াসমিন রিমা