নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

ভেতরের খবর নিউজ ডেস্ক: নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার দুপুরে তাঁকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়।

বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। উল্লেখ্য, এর দুই দিন আগে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল।

ঢাকায় ভারতের হাইকমিশনার তলবের পরপরই নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলবের ঘটনায় দুই দেশের কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *