ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর লালবাগ ইসলামপুরের চেয়ারম্যান ঘাটে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। বুধবার দুপুর দেড়টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রথমে চারটি ইউনিট পাঠানো হলেও পরে আরও সাতটি ইউনিট যোগ দেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানা যায়নি।
@ইয়াসমিন রিমা


