রাজধানীতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর প্রধান কার্যালয় এবং ফার্মগেটে থাকা ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২টার দিকে) বিক্ষুব্ধ জনতা অফিসগুলোতে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ছাত্র জনতা মিছিল নিয়ে শাহবাগ থেকে প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছে। তারা প্রথমে সংবাদপত্র ও ভারতবিরোধী স্লোগান দেন। এরপর কার্যালয়ের ভেতরে প্রবেশ করে কাগজপত্র ও কম্পিউটার ভাঙচুর করে ফেলে।

প্রথম আলো কার্যালয়ের পরে বিক্ষুব্ধরা ডেইলি স্টার ভবনের সামনে গিয়ে সেখানে অগ্নিসংযোগ করে এবং অফিসের বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। ঘটনাস্থলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও জনতা নিয়ন্ত্রণে আসে নি।

আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করলেও, তারা স্লোগান দিতে থাকে এবং অগ্নিসংযোগ চালিয়ে যায়।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *