ভেতরের খবর নিউজ ডেস্ক: জুলাই যোদ্ধা মাহদী হাসানকে মুক্তি দেওয়ার জন্য এক ঘণ্টার আলটিমেটাম দেওয়া হলেও এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ করা হয়েছে।
এই প্রেক্ষাপটে মাহদী হাসানের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবিতে আজ রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, জুলাই আন্দোলনের একজন সম্মুখসারির যোদ্ধা হিসেবে মাহদী হাসানের আটক অগ্রহণযোগ্য এবং তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় আন্দোলন আরও বিস্তৃত ও জোরদার করা হবে।
ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে জুলাইয়ের পক্ষের সকল বিপ্লবী ছাত্র-জনতাকে শাহবাগে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।