ভেতরের খবর নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সবার সহযোগিতা পেলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিলের বুথ পরিদর্শনকালে এসব কথা বলেন সিইসি।
এদিকে, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিলের শুনানি শুরু হবে, যা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।
আপিল গ্রহণের জন্য সারাদেশকে ১০টি অঞ্চলে ভাগ করে পৃথক বুথ স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত সিরিয়াল অনুযায়ী শুনানি অনুষ্ঠিত হবে। পরিস্থিতি ও আপিলের সংখ্যা অনুযায়ী সময়সূচি পরিবর্তন হতে পারে।
@ইয়াসমিন রিমা