গোপালগঞ্জে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার, হত্যার সন্দেহ

ভেতরের খবর নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিখোঁজের দুই দিন পর সিনথিয়া খানম (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তারাইল বাজারের পশ্চিম পাশের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সিনথিয়া কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের পাংখারচর গ্রামের লিটন শেখের মেয়ে এবং পাংখারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। রোববার বিকেলে তারাইল বাজারে যাওয়ার পর সে নিখোঁজ হয়। পরদিন থানায় জিডি করা হয়।
পুলিশ জানায়, লাশ উদ্ধারের সময় শিশুটির কানের সোনার দুল পাওয়া যায়নি। পরিবারের ধারণা, দুল ছিনিয়ে নিতে গিয়ে তাকে হত্যা করা হতে পারে। লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রস্তুতির পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালাচ্ছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *