মন্ত্রীদের জন্য সংরক্ষিত হচ্ছে মন্ত্রিপাড়ার ৭১টি সরকারি বাংলো ও ফ্ল্যাট

ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকার বেইলি রোড, মিন্টো রোড, হেয়ার রোড, গুলশান ও ধানমন্ডি এলাকায় অবস্থিত মন্ত্রিপাড়ার ৭১টি সরকারি বাংলো ও অ্যাপার্টমেন্ট শুধুমাত্র মন্ত্রীদের আবাসনের জন্য নির্দিষ্ট (এয়ারমার্ক) করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর এসব বাসভবন চিহ্নিত করে সুপারিশ করেছে।
এর মধ্যে আগে নির্দিষ্ট করা ৪১টির সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে আরও ৩০টি বাসা। বর্তমানে এসব বাসায় উপদেষ্টা, বিচারপতি, আমলা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বসবাস করলেও ভবিষ্যতে মন্ত্রী ছাড়া অন্য কেউ থাকতে পারবেন না। এমন সিদ্ধান্ত বাস্তবায়নের প্রস্তুতি চলছে। সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *