সম্পাদকরা যা বললেন: তারেক রহমানকে

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):ইতিহাসের এক যুগসন্ধিক্ষণে তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছেন বলে মন্তব্য করেছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, সামনে কঠিন চ্যালেঞ্জ রয়েছে, যা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে জাতীয় ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক-সাংবাদিকদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলা হয়।

অনুষ্ঠানে দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেন, দেশে সাংবাদিকবান্ধব প্রশাসন প্রতিষ্ঠা জরুরি। তিনি অভিযোগ করেন, গত দেড় দশকে মিডিয়া ট্রায়াল ও রাষ্ট্রযন্ত্রের প্রভাবের মাধ্যমে গণমাধ্যমকে হেয় করা হয়েছে, যা দেশের জন্য কখনোই কল্যাণকর নয়। গোয়েন্দা-নিয়ন্ত্রিত মিডিয়া ও নিয়োগপ্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি আর দেখতে চান না সাংবাদিক সমাজ।
তিনি আরও বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। সেখানে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

যে স্বাধীনতার দৃষ্টান্ত রেখে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা গণতন্ত্র, স্বাধীন সাংবাদিকতা, সুশাসন ও সাংবাদিকবান্ধব প্রশাসনের দাবি জানান। তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়।

এ সময় বক্তারা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, গণতন্ত্র পুনর্গঠন, উগ্রবাদ মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ নিয়ে জাতীয় পর্যায়ে গঠনমূলক আলোচনা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *