মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে হেরোইনসহ মা–মেয়ে গ্রেপ্তার

ভেতরের খবর নিউজ ডেস্ক: মুন্সিগঞ্জের টংগিবাড়ি উপজেলার আমতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন টংগিবাড়ি উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী সেলিনা বেগম এবং তাঁর মেয়ে সুইটি বেগম। সেনাবাহিনীর সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্প এই অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনী সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী এলাকায় তল্লাশি চালানো হয়। অভিযানের সময় তাঁদের কাছ থেকে আনুমানিক তিন লাখ টাকা মূল্যের ৬০ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার ৬৬০ টাকা উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানান, গ্রেপ্তারকৃত মা ও মেয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

অভিযান শেষে উদ্ধার করা মাদকদ্রব্যসহ আটক দুজনকে আইনি প্রক্রিয়ার জন্য টংগিবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *