বগুড়ায় অপহরণ করে মুক্তিপণ আদায়: যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

ভেতরের খবর নিউজ ডেস্ক: বগুড়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে যুবদলের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে মুক্তিপণের ১ লাখ ১৬ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বগুড়া শহর যুবদলের ১৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার (৩০), তাঁর সহযোগী শাহিন হোসেন (৩৪) ও আশরাফুল ইসলাম (৪২)। মঙ্গলবার রাতে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

অপহৃত প্রকৌশলী জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫) সারিয়াকান্দি পৌরসভার উপসহকারী প্রকৌশলী। তিনি ১২ জানুয়ারি নালা নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে ফেরার পথে কৌশলে অপহরণের শিকার হন। অপহরণকারীরা ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয়ে তাঁকে জিম্মি করে রেখে তাঁর স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরে দফায় দফায় মোট ২ লাখ ১০ হাজার টাকা আদায়ের পর অপহৃত প্রকৌশলীকে মুক্তি দেওয়া হয়। ঘটনার পর ভুক্তভোগীর স্ত্রী সারিয়াকান্দি থানায় মামলা করেন।

ডিবির ওসি ইকবাল বাহার জানান, সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারী চক্রকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা সঞ্জয় সরকারকে সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব।

  • Related Posts

    অডিও বিতর্কে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত…

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *