থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২৮

ভেতরের খবর নিউজ ডেস্ক: থাইল্যান্ডে চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর একটি ক্রেন ভেঙে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীসহ আরও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।

বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ক্রেনটি ট্রেনের ওপর ভেঙে পড়ার পর একটি বগি লাইনচ্যুত হয় এবং আরেকটি বগিতে আগুন ধরে যায়।
থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান চালানো হয়। আহতদের দ্রুত নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবিসি থাই সার্ভিসের খবরে বলা হয়েছে, হতাহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী ও শ্রমিক।

সরকারি তথ্যমতে, ব্যাংকক থেকে ছেড়ে আসা ট্রেনটি উত্তর-পূর্ব থাইল্যান্ডের উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনার সময় ট্রেনটিতে অন্তত ১৯৫ জন যাত্রী ছিলেন।
যে ক্রেনটি ভেঙে পড়েছে, সেটি থাইল্যান্ড ও চীনের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি উচ্চগতির রেল প্রকল্পের নির্মাণকাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানা গেছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে। থাই সরকার রেলওয়ে গভর্নরকে দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *