তারেক রহমান–ইউনূসের সৌজন্য সাক্ষাৎ

ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারেক রহমান স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান।
সাক্ষাতে প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। এ সময় দুই পরিবারের সদস্যরা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে উভয় পক্ষ যৌথ বিবৃতি প্রদান করে। পরবর্তীতে গত ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তনের সময় তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপও হয়।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    অডিও বিতর্কে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত…

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *