উত্তরায় আগুনে প্রাণহানি ৬, আহত ১৩

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরার একটি ছয়তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ওই ভবনে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুনে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে ধোঁয়ায় গুরুতর অসুস্থ অবস্থায় কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি থাকা আরও তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার শাহরিয়ার আলী দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ছয়জনের মধ্যে দুজন নারী, একজন পুরুষ ও একজন শিশু রয়েছে। বাকিদের নাম ও পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া অন্তত ১৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে এবং ঘরে অতিরিক্ত আসবাবপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ধোঁয়ার পরিমাণও বেড়ে যায়।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন–৩-এর উপসহকারী পরিচালক মো. আব্দুল মান্নান বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দ্বিতীয় তলা থেকে তিনতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং প্রায় ১০টার দিকে পুরোপুরি নির্বাপণ করা হয়। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গোপালগঞ্জের কোটালীপাড়ার মুশুরিয়া পদ্মবিলে মাঝিদের হামলায় সুব্রত বিশ্বাস (২৫) নামে এক পর্যটক আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *